শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধিঃ
সারাদেশে বাংলাদেশ পুলিশ ও পুনকপর আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন। এরই অংশ হিসাবে বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
১১ আগস্ট (বুধবার)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়।
উক্ত কর্মসূচী শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের সুযোগ্য কর্ণধার ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও প্রধান উপদেষ্টা, পুনাক।
এরই অংশ হিসেবে সারা দেশময় একযোগে দুপুর ১২ঃ৪০ মিনিটে বৃক্ষরোপণ করা হয়।
বগুড়ায় জেলা পুলিশ ও পুনাক সম্মিলিতভাবে পুলিশ লাইন্সে ২০ টি বিভিন্ন ধরনের ফলজ ও ঔষধি বৃক্ষ রোপন করেন। উক্ত বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম-সেবা মহোদয়। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশের
সকল উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।






