শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া সদর থানায় নবাগত পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম( বার) এর উপস্হিতিতে থানার আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
০৯ আগস্ট(সোমবার) বিকাল ৪ টার থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত থানা চত্বরে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিয় সভা সঞ্চালনা করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ।
পুলিশ সুপার সুদীপ প্রথমে থানায় এসে থানা প্রঙ্গণের মসজিদ,ডিউটি অফিসারের কক্ষ, নারী-শিশু হেল্প ডেস্কসহ পুরো থানা প্রাঙ্গণ পরিদর্শন করেন।
পরে মতবিনিময় সভার শুরুতে সদর থানার ওসি ও ওসি( তদন্ত)সহ থান ও সকল পুলিশ ফাঁড়ির অফিসারদের পরিচয় প্রদান করেন।
মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্য বলেন,বগুড়া জেলা পুলিশ সুপার বলতে কোন শব্দ থাকবে না। পরিচয় হবে শুধু একটি টিম বগুড়া। পুলিশ হয়রানির কোন সুযোগ নাই।
সুতরাং সকলকে স্বচ্ছতার সাথে জবাবদিহিতা রেখে চাকরি করতে হবে। মাদক ব্যবসা ও মাদক সেবনের সাথে জড়িতদপর বিরুদ্ধে বিশেষ অভিযান অতিরিক্ত পুলিশ সুপারদের দ্বারা পরিচালিত হবে।
পাশাপাশি তরুণ প্রজন্ম যারা নান ভাবে বিপথগামী হচ্ছে তাদের নিয় সৃজনশীল ভাবে কাজ করবো।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আলী হায়দার চৌধুরীর, (অপরাধ) আব্দুর রশিদ,(সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ, সদর থানার ওসি সেলিম রেজা ও ওসি( তদন্ত) আবুল কালাম আজাদ।






