বগুড়ায় বখাটে যুবকদের বিরুদ্ধে ডিবি ও থানা পুলিশের অভিযান; আটক- ১৫

শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধিঃ

থানা পুলিশ ও গোয়েন্দা(ডিবি) পুলিশ বখাটেদের বিরুদ্ধে বগুড়া শহর জুড়ে কঠোর নিরাপত্তা টহলে বিভিন্ন স্হান থেকে ১৫ জন কে আটক করেছে।
৮ ই আগস্ট (রোববার) সন্ধ্যা ৬টা হতে রাত ৮ টা পর্যন্ত বগুড়া শহরের জলেশ্বরীতলা, আলতাফুন্নেছা খেলার মাঠ,বকশিবাজার,ইয়াকুবিয়া মোড়সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় গোয়েন্দা(ডিবি) ও থানা পুলিশ।

অভিযান চলাকালে পুলিশের সিগনাল অমান্য করায় ও সন্দেহভাজন হিসাবে ১৫ জন বখাটে যুবককে আটক করা হয়। এ সময় একটি সাদা রঙের এফজেট মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ ও ডিবি’র ওসি আব্দুর রাজ্জাক।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার পর বিভিন্ন এলাকায় বখাটে যুবকদের আড্ডা, উৎপাত ও অপকর্মের জড়িয়ে পরে। এমন বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অবাঞ্ছিত আড্ডা থামাতে এই অভিযান। পুলিশ আরও জানায়, এমন অভিযানে বখাটে ছেলেদের উৎপাত কমাসহ নানা রকম অপকর্মও কমে যাবে। মূলত বিভিন্ন এলাকায় যেন গাংকালচার গড়ে উঠতে না পারে এজন্য এই অভিযান।
অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, শহরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধ পরিকার। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে পুরো জেলায় এ অভিযান শুরু হবে। তিনি আরও জানান, আটককৃত ১৫ জন যুবকের অভিভাবকদেকে ডেকে মুচলেকা নিয়ে তাদের জিম্মায় ছেড়ে দওয়া হবে।

এই সংবাদটি 406 বার পঠিত হয়েছে