জিকরুল হকঃ ছায়াশিক্ষা ফ্রিল্যান্স শিক্ষা প্রতিষ্ঠান কোচিং মালিকদের সংগঠন এসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ এসেব ফার্মগেট জোনের নির্বাচন আগামী ১৯শে নভেম্বর ২০২০ইং অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত নির্বাচন নিয়ে কোচিংপাড়া খ্যাত ফার্মগেট জোন এখন মুখরিত।
ফ্রিল্যান্সিং কোচিং পরিচালক দের উক্ত নির্বাচনের জন্য নির্বাচন কমিশনার হিসেবে মোঃ শাহজাহান, বিমান দেবনাথ, মোঃ শফিকুল ইসলাম নামে তিনজন দায়িত্ব পালন করছেন।
উক্ত নির্বাচন নিয়ে কমিশনারদের সাথে কথা বলে জানা যায় মোট এতে ২১টি পদে মোট ৩৯ জন পদপ্রার্থী হয়েছে।
তবে ৩ জন প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই।
সভাপতি পদে তিনজন, সিনিয়র সহ সভাপতি পদে ১ জন, সহ সভাপতি পদে ৭ জন এবং সাধারণ সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, সহ প্রচার সম্পাদক, আইন সম্পাদক, ক্রিড়া সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে দুজন করে প্রার্থী রয়েছে।
শিক্ষা সম্পাদকে তিনজন প্রার্থী রয়েছে। সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে একজন এবং প্রচার বিষয়ক সম্পাদক পদে একজন রয়েছে।
জানা যায়, ছায়াশিক্ষা ফ্রিল্যান্সিং কোচিং পরিচালকদের এসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ এসেব এর সারা দেশ জুড়ে ইউনিট ও জোন রয়েছে।






