বগুড়ার অপহরণকৃত কিশোরী ২৭ দিন পর জয়পুরহাট থেকে উদ্ধার

শাহজাহান আলীঃ স্টাফ 

রিপোর্টার( বগুড়া) ;

বগুড়ার দুপচাঁচিয়া থেকে অপহত কিশোরীকে ২৭ দিন পর জয়পুরহাটের ক্ষেতলাল থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

শুক্রবার রাতে অপহরণকৃত কিশোরীকে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর থেকে উদ্ধার করা হয়।
এর আগে চলতি বছরের
গত ১০ জুলাই ওই কিশোরীকে অপহরণ করা হয়। এঘটনায় কিশোরীর মা বাদী হয়ে হয়ে ১৮ জুলাই দুপচাঁচিয়া থানায় ৪ জনকে অভিযুক্ত করে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন।

এজহার সূত্রে জানা যায়, গত ১০ জুলাই ওই কিশোরীর প্রেমিক মোহাম্মদ জয় কৌশলে তাকে ডেকে নেন।পরে তার প্রেমিক জয়সহ আরো ৩ জন তাকে অপহরণ করেন।জয় জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার নারিকেলী গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বকুল হোসেন,তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপহৃত কিশোরীর অবস্হান নিশ্চিত হওয়ার পর অভিযান পরিচালনা করে কিশোরীকে উদ্ধার করেন। ওই সময় অভিযুক্ত কাউকে গ্রেফতার কার সম্ভব হয়নি। তবে ওই ঘটনার মামলায় অভিযুক্তদের গ্রেফাতারের বিষয়টি অব্যাহত রয়েছে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান আলী জানান,অপহৃত কিশোরীকে উদ্ধার আজ শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে কিশোরীর ডাক্তারী পরীক্ষার রিপোটের জন্য তাকে মেডিকেলে পাঠানো হবে।

এই সংবাদটি 325 বার পঠিত হয়েছে