বগুড়ায় ৩৫৭টি বুথে করোনার গণটিকা প্রয়োগ হচ্ছে

শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় বগুড়ায় ১২ টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ৩৫৭ টি কেন্দ্র কোরনার গণটিকাদান কর্যক্রম শুরু হয়েছে।
০৭ আগস্ট (শনিবার) সারাদেশে কোরানার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এরেই ধারাবাহিকতায় বগুড়ায় সকাল ৯টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। চলবে বিকাল ৩টা পর্যন্ত। এতে ৭১ হাজার ৪০০ জন মানুষকে দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। জেলার সব কেন্দ্রে টিকা দিতে
সকাল থেকে ভির করছেন ২৫
বছর ও তদূর্ধ্বরা।

সকালে বগুড়া শহরের কর্নেশন স্কুল ও কলেজ কেন্দ্র বুথে টিকা প্রাদানের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, পৌর মেয়র রেজাউল করিম বাদশা,সিভিল সার্জন ডা.গাওসুল আজম চৌধুরী এবং বগুড়া সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামির হোসেন।

সব কেন্দ্রে টিকা দিতে সকাল থেকে ভির করছে ২৫ বছর ও তদূর্ধ্বের নারী ও পুরুষ টিকা গ্রহণে অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চাশের ঊর্ধ্বে বয়স্ক, নারী, শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যান্ত অঞ্চলের জনগোষ্ঠীকে টিকা দেওয়া হচ্ছে। উপজেলা পর্যায়ে সিনোফার্মের টিকা প্রয়োগ করা হয়ের হচ্ছে।
প্রতিটি ইউনিয়নে একটি করে টিকাদান কেন্দ্র রয়েছে। এছা ড়া বগুড়া ও শেরপুর পৌরসভার, ৩০টি ওয়ার্ডের বসবাসরত বাসিন্দারা টিকা গ্রহণের সুযোগ পাচ্ছেন।
ডেপুটি সির্ভিল সাজেন্ট ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, বগুড়ায় ১২টি উপজেলায় ১০৯টি ইউনিয়নে ৩২৭ টি বুথ স্হাপন করা হয়েছে। সেখানে ২ জন টিকাদান কর্মী ও ৩জন স্বেচ্ছাসেবক রয়েছে। আজকের দিনে জেলায় ৭১ হাজার ৪০০ জন কে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।

এই সংবাদটি 347 বার পঠিত হয়েছে