শাহজাহান আলীঃবগুড়া জেলা প্রতিনিধিঃ
২৭ জুলাই (মঙ্গলবার) সকাল ৮ টায় দলীয় কার্যালয় বগুড়ায়,গৌরব,সংগ্রাম,
সংকটে মানবতার সেবায় সদা জাগ্রত নির্ভীক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ডিজিটাল বাংলাদেশের রুপকার সজীব ওয়াজেদ জয়ের ৫১ তম জন্মদিন পালিত হয়েছে।
এ উপলক্ষে বগুড়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত সকালে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার রহমান শান্ত সঞ্চালনায় বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক লীগ পরিবার সকল দূর্যোগ মোকাবেলায় অসহায়,দুখি, শ্রমিক,দিনমজুর মানুষের পাসে ছিল,আছে এবং থাকবে। করোনা ভাইরাস মহামারীতে সকল রকম সাহায্য সহযোগিতা করে আছসে এবং এটা চলমান থাকবে। বক্তারা আরো বলেন, সমাজের বিত্তবান,দানশীল ব্যক্তিদের এই দূর্যোগ মহামারি করোনা ভাইরাসের কারণে অসহায় হওয়া মানুষদের পাসে এসে দাড়ানোর জন্য উদাত্ত আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা শাখার সহ- সভাপতি এ কে এম এনামুল বারী টুটুল, প্রভাষক মনিরুজ্জামান মনির, গোলাম হোসেন,শাহীন আলম,নাইমুর রাজ্জাক তিতাস, মহিদুল ইসলাম, নাজমুল কাদির শিপন, নুরুল আমিন শিশির, বনি ছদর খুররম, নুরুন্নবী সরকার, আরিফুল হক বাপ্পী, সুলতান মন্ডল সজল,মোঃ মশিউর রহমান মামুন, আবদুল্লাহ আল নোমান,আব্দুল ওয়াদুদ পাপ্পু,মামুনার রশিদ,রনি জামান,নাজমুল হাসান ওরেন্জ, মোঃ মশিউর রহমান, ওমর ফারুক ঝিনুক,মোঃ সোহানুল ইসলাম সহ জেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।
আলোচনা শেষে সজীব ওয়াজেদ জয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, দেশ জাতির কল্যাণ এবং করোনা ভাইরাসে যারা মৃত বরণ করেছেম তাদের আত্মার মাগফেরাত কামনা এবং যারা আক্রান্ত হয়েছেন তাদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। জেলা শাখার প্রকাশনা সম্পাদক মো আব্দুস সালামের বাবার মূত্যুতে শোক প্রস্তাব করা হয়।






