নদী ভাঙ্গনের কবলে গফরগাঁও হুসেনপুর সড়ক

নদী ভাঙ্গনের কবলে গফরগাঁও হুসেনপুর সড়ক

মোঃ লিহাদ ময়মনসিংহ প্রতিনিধি

অত্যন্ত সুপ্রাচীন কাল থেকেই ময়মনসিংহ জেলার গফরগাঁও একটি জনবহুল এলাকা। জীবিকা সহ নানান কাজে প্রতিদিন অগণিত মানুষ যাতায়াত করে গফরগাঁওয়ে কিন্তু সম্প্রতি নদী ভাঙ্গনের কবলে পড়ে ৫০০বছরের ঐতিহ্যবাহী গফরগাঁও হোসেনপুর সড়ক হুমকির সম্মুখীন হয়েছে। এলাকাবাসীর দাবি অধিক পরিমাণে এবং অনিয়ন্ত্রিত উপায় নদী থেকে বালু উত্তোলনের ফলে মূলত এই ভাঙ্গন সৃষ্টি হয়েছে। অবিলম্বে এই সড়ক মেরামত করা না হলে গফরগাঁও থেকে হোসেনপুর যোগাযোগ ব্যাহত হবে এবং ঐতিহ্যবাহী এ রাস্তাটি বিলীন হয়ে যেতে পারে। যার প্রভাব পড়তে পারে গফরগাঁও এবং হোসেনপুর এলাকার অর্থনীতির উপর।

সরেজমিনে পর্যবেক্ষণ করে দেখা যায় এই রাস্তার তেতুলিয়া দোগাছিয়া সহ বিভিন্ন জায়গায় রাস্তা নদী ভাঙ্গনের সম্মুখীন হচ্ছে।এলাকাবাসীর দাবি অবিলম্বে এই রাস্তাটি সংস্কার করা হোক এবং ঐতিহ্যবাহী এই সড়কটি পুনরায় চলাচলের যোগ্য করা হোক।

এই সংবাদটি 333 বার পঠিত হয়েছে