শাহজাহান আলী ;
বিভাগীয় প্রতিনিধিঃ
বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম( বার) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ডিবি, বগুড়ার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাককের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম সোনাতলা উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১ (এক) কেজি
গাঁজাসহ তোফাজ্জল(৫৫) নাম এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
১৫ নভেম্বর( রবিবার) দুপুর ডেরটার দিকে বগুড়া জেলা সোনাতলা উপজেলাধীন ফাজিলপুর গ্রামে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে মৃত আমোদ আলী আকন্দ এর ছেলে মোঃ তোফাজ্জল হোসেন (৫৫) কে ০১( এক) কেজি গাঁজাসহ গেফতার করা হয়।
গেফতারকৃত আসমির বিরুদ্ধে বগুড়া সোনাতলা থানায় মাদকাদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।






