শাজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে জিমি খাতুন(১২) ও মিম আক্তার(১৩) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।
১১ জুলাই রোববার বেলা ১১ টার দিকে উপজেলার ভাটরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো বগুড়া শেরপুর উপজেলার ভাটরা গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে মোছাঃজিমি খাতুন ও সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সুমন মিয়ার মেয়ে মোছাঃ মিম আক্তার, সম্পর্কে তারা মামাতো ফুফাতো বোন।
স্হানীয় সূত্রে জানা গেছে, মিমের বাবা-মা ঢাকায় চাকুরী করায় মিম ভাটরা গ্রামে তার নানা সুমন আলীর বাড়িতে থেকে পড়াশোনা করছে। রোববার বেলা ১১টার সময় জিমি ও মিম অন্য শিশুদের সাথে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে।সাঁতার না জানা জিমি খাতুন পানিতে ডুবে যায়।তাকে উদ্ধার করতে এগিয়ে যায় ফুফাতো বোন মিম আক্তার। সেও পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। এসময় অন্য শিশুদের চিৎকারে স্হায়ীরা এসে তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জিমি ও মিমকে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।






