বগুড়ার শেরপুরে তিন বছরের শিশুকে বলাৎকার: লম্পট কিশোর গ্রেফতার

শাহজাহান আলী, রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ- বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে ৩ বছরের এক শিশুকে বলাৎকারে অভিযোগে রনি ওরফে রকি (১৪) নামের কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

১২নভেম্বর( বৃহস্পতিবার) রাতে অভিযান চালিয়ে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের আয়রা দক্ষিণ পাড়া গ্রামের বাটুল মিয়ার ছেলে রনি ওরফে রকিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করস হয়।
এর আগে ভুক্তভোগী ওই শিশুর মা লম্পট রনি ওরফে রকির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক এসএম আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আয়রা দক্ষিণ পাড় গ্রামের দিনমজুর আলমগীর হোসেনের তিন বছর বয়সী শিশুকে গত ১০ নভেম্বর বিকেলে স্হানীয় বাজারের হোটেল থেকে সদাই কিনে দেয়ার লোভ দেখিয়ে প্রতিবেশি রনি ওরফে রকি তার বসতবাড়িতে নিয়ে যায়। একপর্যায়ে তার শয়নকক্ষে নিয়ে শিশুটিকে বলাৎকার করে।
এসময় শিশুটির চিৎকার শোনে তার মা ওই শয়নকক্ষে গেলে রকি পালিয়ে যায়। পরে রক্তমাখা জামা- কাপড় ও অসুস্হ অবস্থায় তার শিশু ছেলেকে উদ্ধার করে স্হানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান।সেখানে শিশুটিকে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তিনি বাদি হয়ে ওই কিশোরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে মামলায় অভিযুক্তকে গ্রেফতার করে আজ শুক্রবার দুপুরের পর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এই সংবাদটি 202 বার পঠিত হয়েছে