শাহজাহান আলী,রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ-বগুড়ার শেরপুর উপজেলার বউ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ আব্দুস সালাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
১১ নভেম্বর ( বুধবার) রাত সাড়ে ৯ টার সময় বগুড়ার শেরপুর উপজেলার বউ বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার পূর্ব পাড়া গ্রামের রজ্জব আলী মন্ডলের ছেলে আব্দুস সালামকে ১০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার গ্রেফতারকৃত আব্দুস সালামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।
ডিবি বগুড়া (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।






