বগুড়ার শিবগঞ্জে মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩২ হাজার টাকা জরিমানা

শাহজাহান আলী, রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ-বগুড়ার শিবগঞ্জ জনসাধারণের মাঝে সচেতনতা মূলক মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষে অভিযান পরিচালনা করে ৩২ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রম্যমান আদালত।

এ অভিযান পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবির।
১১ নভেম্বর ( বুধবার) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নে পিটাহারি তলা মোড়ে থানা পুলিশের সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানের সময় মাস্ক ব্যবহার না করায় ১৬ জনকে দন্ড বিধি ১৮৬০ সালের (২৬৯) ধারায় তাদের নিকট থেকে ৩২ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।
অভিযানের সময় সহযোগিতা করেন শিবগঞ্জ থানা পুলিশ।

এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার এসআই জিল্লালুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সহকারী আনোয়ারুল ইসলাম।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট আলমগীর কবির গণমাধ্যমকে জানান, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আসন্ন শীতকে সামনে রেখে করোনা ভাইরাস সংক্রমণ রোধে দ্বিতীয় পর্যায়ে সকলকেই বাধ্যতামুলক মস্ক পরা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি 217 বার পঠিত হয়েছে