শাহজাহান আলী, রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ-বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম( বার) এর সার্বিক দিক নির্দেশনায় বগুড়ার ডিবি ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ডিবি টিম বগুড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেন্সিডিলসহ- ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ডিবি বগুড়ার একটি চৌকস টিম ইং-০৭ নভেম্বর (শনিবার) রাত্রি ০৯.২০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন মফিজ পাগলার মোড়স্থ সিয়াম হোটেল এন্ড রেস্টুরেন্ট-এর সামনে হইতে ৫০ বোতল ফেন্সিডিলসহ মোঃ আবু মুসা মন্ডল(৩৮), পিতা-মৃত আব্দুল সাত্তার, সাং-কুটাহারা মধ্যপাড়া, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট, ২. মোছাঃ আনিছা বেগম(৫০), স্বামী মোঃ তোতা শেখ, পিতা-মৃত আব্দুল সাত্তার, ৩. মোছাঃ লিকমা খাতুন ওরফে রেশমা(৪২), স্বামী মোঃ ফারুক শেখ, পিতা-মৃত সামাদ শেখ, উভয় সাং-মালগ্রাম ডাবতলা সিদ্দিকের মোড়, থানা ও জেলা-বগুড়াদ্বশকে ২০ বোতল ফেন্সিডিলসজগ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে বগুড়ার সদর থানায় নিয়মিত মামলা রুজু অন্তে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।






