আদর্শবান সন্তান হলে পিতা-মাতার স্মৃতিসরূপ এমন মহতি উদ্যোগ নেয়া সম্ভব: আরিফুল হক চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ব‌লেছে, আমরা বর্তমানে এমন এক নাজুক অবস্থা পার করছি। বিশেষ করে আমাদের সিলেট ধীরে ধীরে কোভিড-১৯ বেড়ে যাচ্ছে। এজন্য আমাদের সচেতন হতে হবে। শহরের মতো গ্রামের মানুষকেও সচেতন হতে হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, নিজে সচেতন না হলে প্রশাসন দিয়ে সচেতন করা সম্ভব নয়। এজন্য এবিষয়ে জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

শনিবার (৩ এপ্রিল) গোলাপগঞ্জ উপজেলার বারকোট গ্রামে আব্দুন নূর সুনু মিয়া ফাউন্ডেশনের কমপ্লেক্স ও সারং বাড়ী নামাযের স্থানের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আদর্শবান সন্তান হলেই পিতা-মাতার স্মৃতিসরূপ এমন মহতি উদ্যোগ নেয়া সম্ভব। ফাউন্ডেশনের এ মহতি উদ্যোগকে তিনি সাধুবাদ জানান এবং সকলের সমন্বয়ে ফাউন্ডেশনকে এগিয়ে নেয়ারও আহবান জানান তিনি।

 

সি‌লেট তেররতন ম‌হিলা মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে, ফাউন্ডেশ‌নের অন‌্যতম উ‌দ্যোক্তা আব্দুল আহাদ রনি ও সাংবাদিক ইমরান আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, ঢাকাদক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার।

রাহদিন বিন আখতারের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপর বারকোট সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ও ফাউ‌ন্ডেশ‌নের অন‌্যতম উ‌দ্যোক্তা তৌকিকুজ্জামান। ফাউন্ডেশনের পক্ষ থেকে ইতালী থে‌কে অনলাই‌নের মাধ‌্যমে বক্তব্য রাখেন ফাউ‌ন্ডেশ‌নের চেয়ারম‌্যান, ইতালীর ফিউমিচেল্লো ব্রেসিয়া সি‌টির সা‌বেক কাউ‌ন্সিলর কাওসার জামান, ফাউ‌ন্ডেশ‌নের ভাইস চেয়ারম‌্যান আখতার হো‌সেন পাপ্পু।

এছাড়াও উপস্থিত ছিলেন, বার‌কোট গ্রা‌মের প্রবীণ আ‌লেম মাওলানা ন‌জির আহমদ, উপ‌জেলা শিক্ষক স‌মি‌তির সা‌বেক সভাপ‌তি বোরহান উ‌দ্দিন, প্রবীণ শিক্ষক ছাদিকুর রহমান, সমাজ‌সেবী আক্তার হো‌সেন লাল মিয়া, মা‌নিক মিয়া, সিরাজ আহমদ, বার‌কোট মাদরাসার প্রবীণ শিক্ষক মাওলানা মনসুর আহমদ, সমাজ‌সেবী আব্দুল ফাত্তাহ, খসরু মিয়া, আফজল আহমদ, হা‌ফিজ সা‌লেহ আহমদ, ফখরুল ইসলাম, অ‌হিদ আহমদ, আওয়ামীলীগ নেতা না‌জিমুল হক লস্কর, জেলা ছাত্রলীগের সাবেক নেতা হোসেন আহমদ প্রমুখ।

অনুষ্ঠান শে‌ষে ফাউ‌ডেশ‌নের কম‌প্লেক্স ও নামা‌জের স্থা‌নের ভি‌ত্তিপ্রস্থর স্থাপন ক‌রেন অ‌তি‌থিবৃন্দ। ভি‌ত্তিপ্রস্তর স্থাপন শে‌ষে মোনাজাত ক‌রেন ঢাকাদ‌ক্ষিণ দারুল উলুম হুসাই‌নিয়া মাদরাসার শায়খুল হাদীস মাওলানা মঈনুল ইসলাম।

অনুষ্ঠা‌নে ফাউ‌ন্ডেশ‌নের পক্ষ থে‌কে জা‌মেয়া ইসলা‌মিয়া বার‌কোট মাদরাসার গরীব ফা‌ন্ডে অনুদান ও বার‌কোট দিলাল খাঁ জা‌মে মস‌জিদ মক্ত‌বে একাধা‌রে চ‌ল্লিশ‌দিন যেসকল শিক্ষার্থী অংশ নি‌বেন তা‌দেরকে পুরস্কার‌ প্রদা‌নের জন‌্য অর্থ প্রদান করা হয়। এছাড়া প‌বিত্র মা‌হে রমজান উপল‌ক্ষ্যে আগামী সপ্তা‌হে এলাকার গরীব অসহায়‌দের মা‌ঝে খাদ‌্যসামগ্রী বিতরণ করা ঘোষণা করা হয়।

সি/ ই-21

এই সংবাদটি 316 বার পঠিত হয়েছে