শাহজাহান আলী, রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ বগুড়ায় RAB-১২,,বগুড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে সুরাইয়া (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে ৯৯ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে
১ নভেম্বর ( রবিবার) রাত ০২.৩০ ঘটিকার সময় RAB-১২ বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল বগুড়া জেলা সদর থানাধীন মাটিডালি বিমান মোরস্হ নিউ এশিয়ান হোটেল এন্ড রেস্টুরেন্টে এর সামনে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে নারী মাদক ব্যবসায়ী মোছাঃ সুরাইয়া বেগম(৩৫), স্বামী -মোঃ মনিম, গ্রাম- গৃধারীপুর, থানা- পলাশবাড়ী, জেলা – গাইবান্ধাকে ৯৯ ( নিরানব্বই) বোতল ফেন্সিডিল,০১টি মোবাইল,০১টি সীমকার্ড এবং নগদ ৩৩০০( তিন হাজার তিন শত) টাকাসহ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত নারী মাদক বযবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল বগুড়া ও গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় ক্রয়- বিক্রয় করে আসছিল মর্মে জানা যায়।
গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।






