বগুড়ায় শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ লম্পট বাবা গ্রেফতার

শাহজাহান আলী,রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলায় নিজের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে লম্পট বাবা আব্দুল খালেককে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ।

৩০ অক্টোবর ( শুক্রবার) রাতে বগুড়ার শেরপুর উপজেলার দ্বারকিপাড়া গ্রাম থেকে ধর্ষক আব্দুল খালেককে গ্রেফতার করে শনিবারে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত আব্দুল খালেক একই গ্রামের মৃত আয়েয উদ্দিনের ছেলে।
জানা গেছে,আব্দুল খালেক তার ২য় স্ত্রী ও প্রথম স্ত্রীর পক্ষের মেয়েকে সাথে নিয়ে দ্বারকিপাড়স গ্রামের জামাল উদ্দিনেট বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করেন। তার প্রথম পক্ষের মেয়ে স্হানীয় সরকারি বিদ্যালয়ে ৩য় শ্রেণিতে লেখাপড়া করে।
গত ২০ অক্টোবর দিবাগত রাত ডেরটার দিকে স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে শিশু কন্যাকে জোরপূর্বক ধর্ষণ করে লম্ট বাবা আব্দুল খালেক।
এ ঘটনার বিষয়টি কারো কাছে প্রকাশ না করার জন্য মেয়েকে ভয়ভীতি দেখায়। মেয়ে লজ্জায় বিষয়টি কারো কাছে প্রকাশ করেনা। কিন্ত শারিরীক ভাবে অসুস্থ বোধ করলে তার সৎ মায়ের চাপাচাপিতে শুক্রবার সন্ধ্যায় মেয়েটি ধর্ষণের ঘটনা প্রকাশ করে।এরপর তার সৎ মা ঘটনাটি থানা পুলিশকে জানালে,রাতেই শেরপুর থানা পুলিশ লম্পট পিতা আব্দুল খালেককে গ্রেফতার করে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম এর নিকট জানতে চাইলে তিনি বলেন,ডাক্তারী পরীক্ষার জন্য ধর্ষিতা শিশু কন্যাকে পুলিশি হেফাজতে নেয় হয়েছে। আর গ্রেফতারকৃত আব্দুল খালেকের নামে থানায় একটি শিশু ধর্ষণ মামলাও হয়েছে।

এই সংবাদটি 333 বার পঠিত হয়েছে