শাহজাহান আলী, রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের মাসুদ রানা ( ৩৫) ভাতিজা বউয়ের সাথে পরকীয়া প্রেমে হাতে- নাতে ধরা খেয়ে গেলেন জেল হাজুতে।
২৯ অক্টোবর বৃহস্পতিবার) রাত্রি সাড়ে ১০ টার সময় বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে উত্তর শ্যামপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে ইসলামী ব্যাংক লিমিটেড এর গুজিয়া বাজারের এজেন্ট ব্যাংকিং এর পরিচালক লম্পট চাচা শশুর মাসুদ রানা (৩৫) দুই সন্তানের জননী ভাতিজা বউ রুবি আক্তারের সাথে পরকীয়া প্রেমে ও অসামাজিক কাজে লিপ্ত অবস্হায় তাকে হাতে- নাতে ধরে শিবগঞ্জ থানায় খবর দিলে, এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনা স্হলে এসে তাকে গ্রেফতার করে নিয়ে এসে কোটে চালান করেন।
ঘটনার সূত্রে জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের শ্যামপুর গ্রামের আব্দুল বাকীর ছেলে রেজ্জাকুল ইসলাম ইউনিয়নের উথিলী রথবাড়ি গ্রামের রুবি আক্তারকে ১০ বছর পূর্বে বিয়ে করে সুখে শান্তিতে ঘরসংসার করেন। ঘরসংসার করাকালে তাদের ঘরে আসে দুটি সন্তান। সংসারের সচ্ছলতা আনতে রেজ্জাকুল ৩ বছর পূর্বে বিদেশ যান।
এই সুযোগে একই গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে গুজিয়া
বাজারের এজেন্ট ব্যাংক এর
পরিচালক মাসুদ রানার চোখ পড়ে ভাতিজা বউ রুবির উপর। ভাতিজা রেজ্জকুল দেশের বাহিরে থাকায় সুযোগ সন্দানী লম্পট চাচা তার বউকে নানা প্রল্লোভন ও ফুসলিয়ে ফুসলিয়ে তার সহিত পরকীয় সম্পর্ক গড়ে তোলে। মাসুদ রানা তাদের বাড়িতে বিভিন্ন অজুহাতে যাতয়াত করলে, বাড়ির লোকের সন্দেহ হয়। বিষয়টি ক্ষতিয়ে দেখতে বাড়ির লোকজন সজাগ থাকলেও তাদের অগোচরে তারা অসামাজিক কাজে লিপ্ত থাকে। এর ধারাবাহিকতায বৃহস্পতিবার রুবিসহ বাড়ির লোকজন কিছু ফাঁকে এক বিয়ের বাড়িতে দাওয়াত খেতে যায়। ফাঁকা বাড়ি পেয়ে লম্পট চাচা শশুর রুবিকে কৌশলে বিয়ে বাড়ি হতে নিজ বাড়িতে যেতে বললে,রুবি বাড়ি গেলে মাসুদ রানাও তার ঘরে প্রবেশ করে। এদিকে রুবির দেবর আলী রেজা বিয়ের বাড়িতে তার ভাবীকে খুঁজে না পাওয়ায় তার সন্দহ হয়। আলী রেজা বাড়িতে এসে দেখে তার ভাবীর ঘরের দরজা বন্ধ। বাল্প নেওয়ার জন্য সে রুবিকে ঘরের দরজা খুলতে বলে। ঘরের ভিতরে প্রবেশ করে অসামাজিক কাজে রত অবস্হায় লম্পট চাচা মাসুদকে ধরে ফেলে। বিষয়টি জানা জানি হলে, শিবগঞ্জ থানায় খবর দেয়। খবর পেয়ে শিবগঞ্জ থানার এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে রাত ২টার দিকে ঘটনাস্হলে এসে মাসুদ রানাকে গ্রেফতার করে থানায় নিয়ে য়ান। এলাকাবসীরা বলেন সন্তান দুটি মা হারা হলো,এমন কাজের জন্য লম্পট চাচা শশুর মাসুদ রানার দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া দরকার বলেও তারা জানান।এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদিউজ্জামান এর নিকট জানতে চাইলে তিনি জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে গিয়ে তাক গ্রেফতার করে অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে তাকে কোটের মাধ্যমে জেল হাজুতে প্রেরণ করা হয়েছে।






