বগুড়ায় র্যাবের অভিযানে ৫৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-০১

শাহজাহান আলী, রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ র্যাব- ১২ বগুড়া ক্যাম্পের একটি অভিযানিক দল বগুড়া সদর থানার কলনী এলাকায় অভিযান পরিচালনা করে ৫৭০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মধুসুদন

মজুমদার ( ৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেেছে।
২৯ অক্টোবর (বৃহস্পতিবার) ২০.২০ ঘটিকার সময় র্যাব-১২বগুড়া জেলার সদর থানাধীন কলনী বাজার ল্যাবইড ডায়াগনস্টিক এর সমনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মধুসুদন মজুমদার (৩৪), পিতা- মনোরঞ্জন মজুমদার, সাকিন- মেঘাগাছা, থানা ও জেলা- বগুড়া এর নিকট থেকে সর্বমোট ৫৭০ ( পাঁচশত সত্তর) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ০৩ টি মোবাইল, ০৪টি সীমকার্ড এবং নগদ ৩১০০০( একত্রিশ হাজার) টাকাসহ গ্রেফতার করা হয়।
জানা যায়,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যানলেট বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ক্রায়- বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহণের জন্য বগুড়া জেলার সদর থানাতে সোপর্দ করা হয়েছে।
র্যাব-১২ কম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার স্বজল কুমার সরকার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ধরানের মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান সচল রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত শান্তিপূর্ণ সোনার বাংলা গঠনে র্যাব-১২ সব সময় সক্রীয় থাকবে।

এই সংবাদটি 281 বার পঠিত হয়েছে