বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে নকল ব্যান্ড রোল ও ব্যান্ড রোল তৈরির ডাইস প্লেটসহ ৩ জন আটক

শাহজাহান আলী, রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ বগুড়া শহরের বাদুরতলা প্রেসপট্রি থেকে এক কোটি ছত্রিশ লক্ষ টাকা মূল্যের তের লক্ষ বিরানব্বই হাজার পিচ নকল ব্যান্ড রোল ও ব্যন্ড রোল তৈরির ২টি ডাইস প্লেটসহ ৩ জনকে আটক করছে ডিবি পুলিশ।

২৯ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৮ টার দিকে পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম( বার) এর নির্দেশনায় দায়িত্বরত পুলিশ পরিদর্শক এমরান মাহমুূদ তুহিনের নেতৃত্বে ডিবি বগুড়ার চৌকস টিম শহরের বাদুরতলা চকযাদু রোড প্রেসপট্রিতে অভিযান চালায়। এসময় শাহী প্রেসের পূর্ব পার্শ্বে মোঃ স্বপন সরদার পিতা বজলু সরদারের প্রেসের দোকান থেকে ১ কোটি ৩৬ লক্ষ টাকা মূল্যের ১৩ লক্ষ ৯২হাজার পিচ নকল ব্যান্ড রোল ও ব্যান্ড রোল তৈরির ২টি ডাইস প্লেটসহ মোঃ সোহাগ ইসলাম( ২৬),মোঃ জহুরুল ইসলাম (৩৮) , মোঃ ছানোয়ার হোসেন(৩৫) এই ৩ জনকে
গ্রেফতার করেন ডিবি পুলিশ।

এই সংবাদটি 257 বার পঠিত হয়েছে