বগুড়ার আদমদীঘি থানা পুলিশের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক-৩

শাহজাহান আলী, রাজশাহী বিভাগীয় প্রধানঃ বগুড়ার আদমদীঘি এলাকায় থানা পুলিশ অভিযান চালিয়ে ৬০কেজি গাঁজাসহ ৩ মাদকব্যাবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।সেই সাথে গাঁজা বহনকাজে ব্যবহ্নত একটি ISUZU Trooper জিপ যাহার নম্বার ( ঢাকা মেট্রো-ঘ-১১-৩৩৫৬)।

নারায়ণগঞ্জ থেকে গাঁজা বহনকারী একটি জিপ নওগাঁর বদলগাছি যাচ্ছে গোপন সূত্রে
এমন সংবাদ পেয়ে বগুড়ার পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপি এম ( বার) এর দিক নির্দেশনায় আদমদীঘি সার্কেলের এ এসপি কে এম এরশাদের নেতৃত্বে আদমদিঘী থানা অফিসার ইনচার্জ (ওসি)সহ থানার একদল পুলিশ আদমদীঘি থানা বাসস্ট্যান্ডে আবস্হান নেয়।
২৪ অক্টোবর ( শনিবার) বেলা ১১টা ৪৫ মিনিটে জিপটি এলে সেটাকে চ্যালেঞ্জ করে তল্লাশি করে ৬০ কেজি গাঁজা পাওয়া যায়। এবং তিনজনকে গ্রেফতার করেন পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- ১। আলমগীর(২৮), পিতা মোঃ অলি উদ্দিন, সাং- অনন্তপুর থানা-ফুলবাড়ি,জেলা- কুড়িগ্রাম ২। মোঃ আব্দুর রহিম(৩০),পিতা- মোঃ আব্দুর রশিদ সাং চর দু্র্গাপুর,থানা- কালিহাতি, জেলা- টাংগাইল ৩। মোঃ রিপন ( ৫২), পিতা- ইলিয়াস হোসেন, গ্রাম- আহমেদাবাদ,থানা- বানারিপাড়া, জেলা- বরিশাল। এ ব্যাপারে আইনগত ব্যবস্হা গ্রহনের প্রস্ততি চলছে।

এই সংবাদটি 306 বার পঠিত হয়েছে