স্টাফ রিপোর্টার ::
সিলেটের বিশ্বনাথে ছাত্রলীগ নেতা কামরান হোসেন রিয়াদ’র ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) উপজেলার দশঘর ইউনিয়ন বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিলটি হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বিএনপি নেতা মীর কাশেম আলী।
সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা আমজাদ হোসেন, নেতা ইমন আহমেদ, শাহাজাহান মিয়া, সাহিনুর আলী, মিছবা কাইয়ুম।
মিছিলে নেতাকর্মীরা খুনি হাসিনার সন্ত্রাসী দল ছাত্রলীগের নেতা কামরান হোসেন রিয়াদের বিচারের দাবিতে ব্যানার প্রদর্শন করে। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বলেন, আমরা অবিলম্বে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা রিয়াদের ফাঁসি দাবি করছি। চাঁদাবাজী, দূর্নীতিবাজ, কুকর্মকারী ছাত্রলীগের নেতাকে দেশে এনে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। উপস্থিত বক্তব্যরা বলেন, ছাত্রলীগ নেতা কামরান হোসেন রিয়াদ অনিয়ম দূর্নীতিতে লিপ্ত, প্রশাসনের মাধ্যমে তাকে দেশে ফিরে এনে প্রকাশ্যে জনমনে ফাঁসি দিতে হবে।
এসময় বিক্ষোভ মিছিলে ছাত্রদল নেতা আনোয়ার হুসেন, করিম মিয়া, আলীনুর মিয়া ও শাহিন উপস্থিত ছিলেন।






