তাবলীগ জামায়াতের কর্মীদের হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বানিয়াচং

সাব্বির চৌধুরী সোহাগ, হবিগঞ্জঃ

হবিগঞ্জের বানিয়াচংয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত, ঢাকা টঙ্গীতে তাবলীগ জামাতের কর্মীদের হত্যার প্রতিবাদে বানিয়াচং উপজেলা মারকাজ কমিটির মাওলানা সুহানুর রহমানের নেতৃত্বে এলাকার শত,শত মুসলিম জনতাকে নিয়ে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১৮ডিসেম্বর (বুধবার)এশারের নামাজের পর স্হানীয় দারুল কোরআন মাদ্রাসা মাঠে মুসল্লীগন নামাজ শেষে একত্রিত ভাবে একটি মিছিল বের করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্হানীয় শহীদ মিনারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উক্ত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বানিয়াচং মারকাজের আমীর মাওলানা সোহানুর রহমানসহ আরও অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন অনেক উলামায়েকেরাম ।
বক্তরা বিক্ষোভ মিছিল শেষে তাদের বক্তব্যে বলেন,টঙ্গীতে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত দ্রুত গ্রেফতার করে তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি জানান।
আর না হলে সামনে বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়ার হুশিয়ারী উচ্চারণ করেন।

এই সংবাদটি 166 বার পঠিত হয়েছে