বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন কমান্ডার মানবিক কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে লুঙ্গী বিতরণ

স্টাফ রিপোর্টারঃ

মানব সেবায় আমরা একতাবদ্ধ,
মানুষ মানুষের জন্য,
জীবন জীবনের জন্য।

এই স্লোগান কে সামনে রেখেই বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন কমান্ডার মানবিক কল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু করেন উক্ত ফাউন্ডেশনের সদস্য। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন কমান্ডার মানবিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে জামেয়া বান্দুরা এতিম খানা আলআমিন মাদ্রাসার ছাত্রদের’কে পরনের লুঙ্গী বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন কমান্ডার এর সুযোগ্য নাতি সাংবাদিক ইয়াছিন আলী খান।

সোমবার বিকাল ৪টার দিকে ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের উপস্থিতিতে এতীম অসহায় হতদরিদ্র এবং গরিব দুঃখী ছাত্রদের’কে সহয়তা করে পরনের লুঙ্গী বিতরণ করেন।

এসময় তিনি বলেন, ধর্মীয় উৎসব ছাড়াও বিভিন্ন সময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে সাধ্যমতো দাঁড়ানোর চেষ্টা করি। এসময় তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এছাড়াও আরও বেশ কিছু উদ্দেশ্য প্রকাশ করেন,
আলহামদুলিল্লাহ,
আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো:
১| মেধাবি অসহায় ছাত্র ছাত্রীদের কে যথাসাধ্য সাহায্যে করা,
২| এলাকার গরিব দুঃখি মানুষের বিপদে আপদে যথা সম্ভব সাহায্যে করা,
৩| যেকোনো বন্যায় কবলিত মানুষ’কে সাহায্যে করা, ইত্যাদি।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন কমান্ডার মানবিক কল্যাণ ফাউন্ডেশনের উত্তরাধিকারী যুবলীগ নেতা আব্দুস ছামাদ বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নিঃসন্দেহে প্রশংসনীয় এবং মানবিক কাজ।

এসব মানবিক কাজ করলে গর্বে বুকটা ভরে যায় এবং আনন্দ লাগে। মহান রাব্বুল আলামীন যেন এই ক্ষুদ্র অনুদান কে কবুল করেন।

এসময় তিনি আরও বলেন, এই আনন্দ সবার মাঝে বিলিয়ে দিতে চান। গরীব দুঃখী ও অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার কাজে এগিয়ে আসতে চান বলে তিনি জানান।

এছাড়াও হকনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শামসুল হক নোমানী বলেন, এতীম মিসকিন গরীব দুঃখী ও অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সেবা ও সহযোগিতা করাও একটা ইবাদত, এবং ঈমানী দায়িত্ব।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন কমান্ডার মানবিক কল্যাণ ফাউন্ডেশনের সকল সদস্যদের প্রতি দোয়া ও শুভকামনা জানিয়ে তিনি আরও বলেন, আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন সবার সাহায্য ও সহযোগিতা’কে কবুল করেন, এবং বেশি বেশি করে এরকম মানবিক কাজ করার তৌফিক দান করেন।

এসব ক্ষুদ্র অনুদানে খুশি হয়ে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন কমান্ডার মানবিক কল্যাণ ফাউন্ডেশন এর এডমিন ও সত্ত্বাধিকারী এবং বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য সৎ ও নিষ্ঠাবান পুলিশ অফিসার নজরুল ইসলাম বলেন:

যতদিনে দুনিয়ায় থাকবেন ততদিন পর্যন্ত গরীব দুঃখী, সমাজের সুবিধাবঞ্চিত ও মজলুম মানুষের পাশে দাঁড়ানোই হলো মুল লক্ষ্য।

তিনি আরো বলেন: সমাজের বৃত্তবানদের‌ প্রতি অনুরোধ জানান! আপনারা সবাই গরীব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করুন।

এসময় পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি 256 বার পঠিত হয়েছে