শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার সোনাতলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দুই পরিবারের ৪ টি ঘর পুড়ে ছাই ও ৬ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।
২২ আগস্ট( রোববার) দুপুরে বগুড়ার সোনাতলা উপজেলার পৌর এলাকার কামারপাড়া গ্রামে শর্ট সার্কিট থেকে আগুন লেগে চারটি ঘর পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটে। এতে দুই পরিবারের প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।
আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসে।
প্রায় ১ ঘন্টাব্যাপী চেষ্টায় গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভাতে সক্ষম হন। ততক্ষণে দুই পরিবারের ৪টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পোড়া ক্ষতিগ্রস্হ পরিবার দুটি হলো- পৌর এলাকার কামারপাড়া গ্রামের মৃত- আজিজার প্রামানিকের ছেলে বিষু প্রামানিক ও সোমামিয়া প্রামাণিকের দুই ছেলে আব্দুর রশিদ ও ফরিদুল ইসলামের ৪টি ঘরসহ রক্ষিত ১৫০ মান ধান,পরিধের বস্র এবং সমস্ত আসবাবপত্র ও নগদ কিছু টাকাসহ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এই দুর্ঘটনায় দুই পরিবার সর্বশান্ত হয়ে কান্নায় ভেঙ্গে পরেন।
আগুন লাগার কথা শুনে সোনাতলা পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নু ত্যাক্ষনাত ঘটনাস্হে ছুটে আসেন। ক্ষতিগ্রস্হ দুই পরিবাকে সান্তনা দেন এবং সঙ্গে সঙ্গে ওই দুই পরিবারের মধ্যে ৩০ হাজার টাকা বিতরণ করেন।
আগুন লাগার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন ও সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা ঘটনাস্হ পরিদর্শক করেন।
সোনাতলা ফায়ার সার্ভিসের ইনচার্জ আরজু ইসলাম জানান,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। এই অগ্নিকাণ্ডে দুই পরিবারের ৪টি ঘরসহ রক্ষিত মালামাল, কিছু নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে বলেও তিনি জানান।






