দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ফরিদ আহমেদ তারেক এর পিতা আলহাজ্ব মরহুম মছদ্দর আলীর কুলখানি অনুষ্ঠিত হয়েছে। তিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ছিলেন। গত (৪ জুন) তিনি দুনিয়া থেকে না ফেরার দেশে চলে গেছেন।
শুক্রবার (১০ ফেব্রুয়ারী) মরহুমের নিজ বাড়ি উপজেলার সুরমা ইউনিয়ন সোনাপুর গ্রামে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহন করেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও পিপি এডভোকেট খায়রুল কবির রুমেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আখতারুজ্জামান সেলিম,জেলা আ”লীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ,স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য এডভোকেট কামাল উদ্দিন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানবীর আশরাফী চৌধুরী, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ,বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান,মান্নারগাওঁ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হেনা আজিজ, উপজেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম কিরণসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।






