বগুড়ার আদমদীঘিতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাহান আলী, রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ-বগুড়ার আদমদীঘি উপজেলায় ১০০( একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

৩০ নভেম্বর (সোমবার) সন্ধ্যার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খাড়ির ব্রিজ মোড় এলাকায় অভিযান চালিয়ে ১০০পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
আজ দুপুরের দিকে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- আদমদীঘি উপজেলাধীন পোঁওতা পূর্বপাড়া গ্রামের নুর ইসলামের পুত্র গোলাম রব্বানী ওরফে চঞ্চল (২৬) এবং একই উপজেলাধীন সাগরপুর গ্রামের আকবর আলীর পুত্র আসাদুল (২৮)।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীনে নিকট এবিষয়ে জানতে চাইলে তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে খাড়ির ব্রিজ মোড়ে পুলিশে একটা টিম অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক গ্রেফতার করা হয়। তাদের বিরোদ্ধে থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা রুজু করে আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি 189 বার পঠিত হয়েছে