বগুড়ায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাহান আলী, রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ-র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ৩০ নভেম্বর ( সোমবার) রাত ১২.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার সদর থানাধীন মাটিডালি বিমান মোড়স্থ নিউ এশিয়ান হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে রংপুর হইতে বগুড়াগামী একটি ট্রাকে মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আজাদ হোসেন (৩৩), পিতা-মোঃ আব্দুল মালেক, সাং-সাতগাড়ি, মোঃ স্বজল হোসেন (২৬), পিতা-মোঃ আতিকুর রহমান, সাং-ইসলামপাড়া উভয় থানা ও জেলা-চুঁয়াডাঙ্গা’কে ২৬ কেজি গাঁজা, ০১টি পাথর ভর্তি ১০ চাকা বিশিষ্ট ৩/৪ ডাউন সাইজের ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৬-৮৭১২) ০২ টি মোবাইল, ০৩টি সীমকার্ডসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল মর্মে জানা যায়।

র‌্যাব অফিস সূত্রে জানা যায়,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে ।

এই সংবাদটি 195 বার পঠিত হয়েছে