দোয়ারাবাজার প্রতিনিধিঃ
আসন্ন দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা শ্রমিক সংগঠনের সভাপতি বর্তমান ইউপি সদস্য মোঃ জুয়েল মিয়ার বড় ভাই শেখ মোঃ রাসেলের উদ্যোগে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও ও দোয়ারাবাজার সদর ইউনিয়নের বাজিতপুর, চন্ডিপুর ,ঈদন পুর লামাগাও উলুকান্দি সহ বেশ কয়েক গ্রাম নিয়ে ঐতিহ্যবাহী পান্ডারখাল শ্যামল বাজারে সোমবার রাত আটটায় বাজার কমিটির সভাপতি মোঃ নুর উদ্দিনের সভাপতিত্বে বিশাল নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় শেখ মোঃ রাসেল বলেন, আমি দীর্ঘদিন ধরে আ’লীগের রাজনীতির সাথে সক্রিয় রয়েছি এবং টানা ৮ বছরর ড্রাইভার শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আছি । আমি জনসেবা করার লক্ষ্যে ভোটের লড়াইয়ে নেমেছি। আমাকে জনগণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করলে দোয়ারাবাজার উপজেলাবাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন সাধন করার চেষ্টা করবো। উপজেলাকে একটি আধুনিক ও সমৃদ্ধ উপজেলায় রূপান্তরিত করবো।
উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাজিতপুর,ইদনপুর , চন্ডিপুর, লামা গাও, উলুকান্দি গ্রামের সামাজিক সাংস্কৃতিক ও শালিস ব্যক্তিত্ব রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রমুখ।






