দোয়ারাবাজার প্রতিনিধিঃ
দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সরকারি রেজিস্ট্রার প্রাপ্ত ‘হকনগর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড’র কোষাধ্যক্ষ পদে পদপ্রার্থী হয়েছেন হকনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আলম মিয়া।
হকনগর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের দ্বারা এই এলাকার হতদরিদ্রতা ও অভাব দূরীকরণের একটি পথ বলে মনে করেন এই এলাকার সাধারণ মেহনতী কৃষক শ্রমিক দিনমজুর মানুষেরা।
মোঃ আলম মিয়া বলেন, আগামী ২৩ এপ্রিল ২০২৪ ইং (মঙ্গলবার) হকনগর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড’র ত্রি-বার্ষিক নির্বাচনে কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছি, আমাকে আপনার মুল্যবান ভোট দিয়ে হকনগর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড’র উন্নয়নে কাজ করার সু্যোগ দিন। আমি কাজ করতে জানি, আমি কাজ করতে ভালবাসি, আমি কৃষক শ্রমিক দিনমজুর ও মেহনতী মানুষের জন্য কাজ করার সুযোগ পেলে নিজেকে ধন্য মনে করব।
এসময় তিনি আরও বলেন, এখন আমি এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা চেয়ে হকনগর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড’র আনারস প্রতীক নিয়ে কেশিয়ার পদে প্রার্থী হয়েছি। আমাকে নির্বাচিত করলে আমার জীবন আপনাদের তরে সেবা ও সহযোগিতা করে নিজেকে সর্বদা বিলিয়ে দেব এবং সমাজ সেবায় সর্বদা নিয়জিত থাকবো, ইনশাআল্লাহ।
উল্লেখ্য হকনগর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড’র স্থাপিত সাল: ২০/৭/২০০৪ ইং,
রেজিস্ট্রার নং ৯৪, তা: ২৬/৯/২০০৪ ইং।






