দোয়ারাবাজারে  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দোয়ারাবাজার প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার  উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী লাইলী আক্তার লাকীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লাইলী আক্তার লাকী সংসদ সদস্য প্রার্থী মো. আবু সালেহ আহমেদের সহধর্মীনি।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বরইউড়ি দারু সুন্নাত বহুমুখী আলিম মাদ্রাসার প্রধান কারী মাওলানা কাজিন উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা মইনুল হাসান এর পরিচালনায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
অত্র প্রতিষ্ঠানের সভাপতি এস এম হাসমত উল্যাহ।তিনি বলেছেন প্রবিত্র মাহে রমজান মাস উপলক্ষে লাইলি আক্তার লাকীর মহত
উদ্দেশ্যকে মহান প্রভুযেন কবুল করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিনসিপাল মাও জাকির হোসেন, ভাইস প্রিনসিপাল মাও আব্দুল আজিজ,সাবেক ইউপি সদস্য আয়াত আলী,ডা.আব্দুল আহাদ বাদশা,
মাও অহিদুল ইসলাম,মোহাম্মদ আলী মিলন,আবদুল কাদির,
মাওলানা শহিদুল ইসলাম, কারী মিজানুর রহমান, কারী আমেনা বেগম, মোছা. মারজানা আক্তার, উম্মে সালমা উম্মে হাবিবা, ফারজানা আক্তার সহ আরও অনেকে।
মুনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল আউয়াল।

এই সংবাদটি 195 বার পঠিত হয়েছে