ভোলার লালমোহনে মাদকদ্রব্য গাঁজা সহ আটক-১

 

ভোলা জেলা প্রতিনিধিঃ
আজ ২৬/১১/২০২০ তারিখ দুপুর ১৪:৩০ ঘটিকার সময় এস আই (নিঃ) মোঃ হেলাল উদ্দিন সরদার ও এএসআই (নিঃ) মোঃ জসিম উদ্দিন এবং সঙ্গীয় ফোর্স মঙ্গল সিকদার পুলিশ তদন্ত কেন্দ্র, লালমোহন থানা, ভোলা মাদক অভিযান পরিচালনা করে। লালমোহন থানাধীন মঙ্গল সিকদার এলাকা হইতে ১০ (দশ) গ্রাম গাঁজা সহ আসামী মোঃ সজিব (২৪) কে আটক করেন।

আসামী সজিব তজুমদ্দিন থানাধীন চাদপুর ইউনিয়নের আড়ালিয়া ০৭নং ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিন মিয়ার ছেলে।

থানাসূত্রে জানা যায়, গ্রেফতার পূর্বক আসামীর বিরুদ্ধে লালমোহন থানার মামলা নং-২১, তাং-২৬/১১/২০২০খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণীর ১৯(ক) রুজু করা হয়েছে।

এই সংবাদটি 231 বার পঠিত হয়েছে