পটুয়াখালীর মরিচবুনিয়া ইউনিয়ন থেকে র‍্যাব ৮ এর অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২ :-

টি আই অশ্রু 

পটুয়াখালী জেলা প্রতিনিধি,

পটুয়াখালী জেলার মরিচবুনিয়া ইউনিয়নের দহ্মিণ বড়ুনবারিয়া গ্রামের আশ্রয় কেন্দ্র সংলগ্ন খাটাশিয়া খেয়াঘাট এলাকা থেকে একটি ইয়াবা ব্যবসায়ী চক্রের দুই জনকে গ্রেফতার করেছে পটুয়াখালীর র‍্যাব ৮ এর একটি টিম। গ্রেফতার করার সময় ঐ গ্যাং এর সাথে বেপরোয়া সংঘর্ষ হয় এবং র‍্যাব ৮ এর একজন সদস্য আহত হন।ঘটনাস্থল থেকে গ্রেফতার করেন দুনজকে,

১/ মোসাঃ বিউটি, বয়স:৩৫।স্বামীঃজাকির।

২/ মোঃনাসির হাং, বয়সঃ৩৫
পিতা মৃতঃ রেজাউল হাং
ঘটনাটি ঘটে বেলা ১২ টা ২০ মিনিটের সময়। এই ইয়াবা চক্রটি দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে এবং এর পরিচালনা করেন এই চক্রের নেতা জাফর প্যাদা, যিনি সাবেক মহিলা মেম্বরের স্বামী।এই চক্রের সাথে আরো জরিত আছেন,সাবেক মহিলা মেম্বরের জামাতা নাসির হাং বয়স :৩৫ পিতা মৃতঃ রেজাউল হাং।জাকির প্যাদা বয়সঃ ৪০।পিতা মৃতঃ আলাউদ্দিন প্যাদা। রাহাত প্যাদা বয়সঃ ২৩
পিতাঃবেল্লাল প্যাদা
মোঃজাকারিয়া মোল্লা, বয়সঃ ২৫
পিতাঃফোরকান মোল্লা এবং রুবেল প্যাদা বয়সঃ ২৮। পিতাঃ আয়নাল প্যাদা, সহ আরো অনেকে।তারা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

এই সম্পর্কে র‍্যাবের অধিনায়ক বলেন,ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে আসামীদের কঠোর পদহ্মেপ নেয়া হবে।

এই সংবাদটি 385 বার পঠিত হয়েছে