পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক রাসেল হোসেন নিরব কে মাদক ব্যবসায়ী কর্তৃক প্রাননাশের হুমকি ঃ

 

স্টাপ রিপোর্টার ঃ

কেটিভি বাংলা এবং খবর প্রতিদিন ২৪ এর পটুয়াখালী জেলা প্রতিনিধি সাংবাদিক রাসেল হোসেন নিরবকে জীবননাশের হুমকি প্রদান করা হয়।গত ২৫-১১-২০২০ ইং তারিখে গলাচিপা থানার বকুলবাড়িয়া ইউনিয়নের উত্তর ছোনখোলা গ্রামে চিহ্নিত মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম এর দোকানে কলাগাছিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালায়।

অভিযান পরিচালনা করে পুলিশ চলে যাবার পর সাংবাদিক রাসেল হোসেন নিরব তার পেশাগত কাজে মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামের দোকানের সামনে দিয়ে যাবার সময় সাইফুল তার মটর সাইকেলের পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মেরে ফেলার হুমকি দেয়।এ ব্যাপারে স্থানীয় থানায় অভিযোগ দায়ের এবং মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এই সংবাদটি 307 বার পঠিত হয়েছে