শাহজাহান আলী,রাজশাহী ব্যুরো প্রধানঃ-সিরাজগঞ্জের বেলকুচি সোহাগপুরে যমুনা নদীর চার এলাকা থেকে আহত বস্তায় আহত অবস্থায় সাড়ে ১০ ফুট লম্বা একটি অজগর ( পাইথন) সাপ উদ্ধার করা হয়েছে।
২৩ শে নভেম্বর( সোমবার) দুপুরের পর সিরাজগঞ্জের বেলকুচি সোহাগপুরে যমুনা নদীর চর এলাকা হতে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ” দি বার্ড সেফটি হাউস এর সদস্যরা সাড়ে ১০ ফুট লম্না একটি অজগর সাপ আহত অবস্হায় উদ্ধার করে বনবিভাগের নিকট হস্তান্তর করেন।
দি বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান মোঃ মামুন বিশ্বাস জানান,গত ২২ নভেম্বর রবিবার সোহাগপুর যমুনা নদীর চরে জমির মধ্যে একটি অজগর সাপ দেখতে পায় স্হানীরা। স্হানীয়রস ভয় পেয়ে সাপটির মাথায় টেটা দিয়ে আঘাত করলে সাপটি আহত হয়। বনবিভাগ কর্তৃপক্ষ বিষয় জানতে পেয়ে ফোন করে সাপটি মেরে না ফেলার জন্য অনুরোধ জানান।
পরে তারা সাপটিকে তাদের হেফাজতে রাখেন।
তিনি আরও বলেন, আজ সোমবার ঘটনাস্হলে গিয়ে আহত অবস্হায় অজগর সাপটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেই। আজ দুপুরের দিকে সিরাজগঞ্জ সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সিরাজগঞ্জ সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ঋষিকেশ চন্দ্র রায় জানান,উদ্ধারকৃত অজগর সাপটির মাথায় গুরুতর করা হয়েছে। সাপটি বেশি আঘাতপ্রাপ্ত হওয়ায় তার উপযুক্ত চিকিৎসা ও পরিচর্যার জন্য রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে পাঠানো হয়েছে।






