শাহজাহান আলী, রাজশাহী বিভাগীয় প্রধানঃ-বগুড়ার শেরপুরে উপজেলায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল আলিম( ১২) বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় বগুড়া জেলার শেরপুর থানায় রবিবার দুপুরে উপজেলার বনমরিচা পশ্চিম পাড়া গ্রামের দুলাল আকন্দের ছেলে আব্দুল আলিমকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের হয়েছ।
এজহার সূত্রে জানা যায়, বগুড়ার শেরপুরে উপজেলার বনমরিচা পশ্চিম পাড়া গ্রামের ভুক্তভোগী শিশুর মা চাউলকলে কাজ করেন। শিশু বাড়িতে প্রতিবেশীদের সঙ্গে থাকতো, গত শনিবারে প্রতিদিনের ন্যায় ৪বছরেড শিশুকে বাড়িতে রেখে তার ম চাউল কলে কাজ করতে গেলে, সেই সুযোগে দুপুরে ঘাস কাটার কথা বলে সুকৌশলে শিশুটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে মাঠে যায় কিশোর আব্দুল আলিম।মাঠে নেওয়ার পর শিশুটিকে জোর করে ধর্ষণ করে।
এ সময় শিশুটি কান্নাকাটি ও চেচামেচি করলে স্হানীয় লোকজন এগিয়ে আসেন। তখন আব্দুল আলিম ঘটনাস্হ থেকে পালিয়ে যায়। শিশুটিকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ( শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান,ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। আব্দুল আলিমকে আদালতের মাধ্যমে কারাগারে প্ররণ করা হয়েছে। ভুক্তভোগী শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।






