স্বাস্থ্যবিধি মেনেই চলছে সাদিক মাস্টার একাডেমি এন্ড হাইস্কুল

জাকিরুল ইসলাম, গাজীপুর প্রতিনিধিঃ

রোববার (১২ সেপ্টেম্বর) থেকে খুলে দেওয়া হয় প্রাথমিক, মাধ্যমিক সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান। তার’ই ধারাবাহিকতায় খুলে দেওয়া হয়েছে সাদিক মাস্টার একাডেমি এন্ড হাইস্কুল শ্রীপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা গেছে, সব ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মচারী এবং অভিভাবকরা মুখে মাস্ক পরে বিদ্যালয়ে প্রবেশ করেছে। কেওয়া পূর্ব খন্ড এলাকায় সাদিক মাস্টার একাডেমি এন্ড হাইস্কুল এ গিয়ে দেখা যায় শিক্ষার্থীরা স্কুলে প্রবেশের সঙ্গে সঙ্গেই থার্মোমিটার দিয়ে তাপমাত্রা চেক করে শ্রেণি কক্ষে প্রবেশ নিশ্চিত করছে শিক্ষকরা। স্কুলের ভেতরে রয়েছে হাত ধোয়ার জন্য বিশেষ ব্যবস্থা।

দীর্ঘদিন পর নিজেদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে এসে আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করার ব্যাপারেও তারা সচেতন রয়েছে বলে জানায়।
সাদিক মাস্টার একাডেমি এন্ড হাইস্কুল এর এসএসসি পরীক্ষার্থী জাকিরুল ইসলাম জানায়, দীর্ঘদিন স্কুলে ক্লাস করতে না পারায় লেখা পড়ার অনেক ক্ষতি হয়েছে। তবে নতুন উদ্যোমে ১৭ মাস পর ক্লাস করতে পেরে অনেক খুশি বলে জানান এই শিক্ষার্থী। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান শিক্ষকরা। বাসায় কেউ অসুস্থ থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানকে জানিয়ে যেন বাচ্চাকে স্কুলে না পাঠায় সে ব্যাপারে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তারা।

সাদিক মাস্টার একাডেমি এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক জনাব রাইসুল ইসলাম শুভ জানান, স্কুলের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থী যদি অসুস্থবোধ করে তাহলে দ্রুত শিক্ষকদের অবহিত করার জন্য শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এই সংবাদটি 335 বার পঠিত হয়েছে

শেয়ার করুন

এ বিভাগের আরো খবর