বগুড়া জেলা প্রতিনিধিঃ
আলেশা হোল্ডিং লিঃ ফাস্ট
এনডিএফ বিডি ইন্টারন্যাশনাল ভার্চুয়াল ডিবেট ফেস্টিভ্যাল-২০২১ উপলক্ষে আয়োজিত বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতায় “ক” গ্রুপে প্রথম স্হান অর্জন করেছেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী মেহেনাজ তমা।
গত ১৩ ও ১৪ আগস্ট বিশ্বের ৩৬টি দেশের অংশ গ্রহণে
এ ফেস্টিভ্যাল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এনডিএফ বিডি রাজশাহী জোনের প্রধান সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান আবু আওয়াল সরদার জানান,ফেস্টিভ্যাল বিতর্ক প্রতিযোগিতায় বিশ্বের ৩৬টি দেশের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। ফেস্টিভ্যাল বারোয়ারী জমজমাট ও উৎসবমুখর বিতর্ক প্রতিযোগিতায় “ক” গ্রুপে রাজশাহী জোনের বগুড়া সরকারি আজিজুল হক কলেজের মেহেনাজ তমা প্রথম হয়েছেন।
বগুড়া আজিজুল হক কলেজের ছাত্রী মেহেনাজ তামার এ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন, এফডিএফ বিডির চেয়ারম্যান একেএম শোয়েব, মহাসচিব তামজিদ হাসান পাপুল ও রাজশাহী জোনের সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অরুপ রতন শীল।
মেহেনাজ তামার নিকট তার এ সাফল্যের কথা জানতে চাইলে সে বলে, তার এ সাফল্যে তিনি খুব খুশী ও অনুপ্রাণিত হয়েছেন। তিনি আরও জানান, তার এ সাফল্যের পিছনে সাহসদাতা হিসাবে ছিলেন তার বাবা-মা ও বন্ধুরা। ভবিষ্যতে তিনি যেন এ সাফল্য ধরে রাখতে পরেন তার জন্য সকলের দোয়া কামনা করেন।






