নিজস্ব প্রতিবেদক:: (দৈনিক সিলেট তথ্যানুসন্ধান) আলহামদুলিল্লাহ জামেয়া ইসলামিয়া আরাবিয়া দারুল হাদীস হাসনাবাদ অষ্টগ্রাম এর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফলাফল বের হয়েছে। বাংলাদেশের সর্ববৃহৎ বোর্ডে বেফাকুল মাদারিসিল আরাবিয়ার ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে তাহফিযুল কোরআন বিভাগের তাকমীলসহ বোর্ড পরীক্ষায় *২টি মুমতায (A+)* সহ সাফল্য অর্জন, ইবতেদাইয়্যাহ/প্রাইমারি ক্লাসে *২টি মুমতায (A+)* ও ৩টি জায়্যিদ জিদ্দান (A) সহ সাফল্য অর্জন করে, মুতাওয়াসসিতাহ/মাধ্যমিক স্তরে *১টি মুমতায (A+)* ২টি জায়্যিদ জিদ্দান সহ ১০০% পাশের কৃতিত্ব অর্জন করে, সানাবিয়া ও ফযিলত/উচ্ছ মাধ্যমিক স্তরে *১টি জায়্যিদ (A-)* ও সহ ভালো ফলাফল অর্জন করেছে।
এছাড়া ছোট সোনামণিদের মেধা-বিকাশের অন্যতম মাধ্যমে নুরানি বিভাগে *১টি মুমতায (A+)* ও ১ম বিভাগ সহ শতভাগ সাফল্য অর্জন করে জামেয়ার শিক্ষা ধারার উন্নতি অব্যাহত রেখেছে।
এতে জামেয়া কর্তৃপক্ষ আল্লাহর শোকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আসাতিজায়ে কেরাম ও জামেয়ার শুভাকাঙ্ক্ষী ভাই-বোনদের কে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন।
সেইসাথে আগামীতে পড়া-লেখার আরও মানোন্নয়ন ও ভালো ফলাফল অর্জনের জন্য জামেয়ার সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় সকলের দোয়া ও সহযোগী কামনা করেন জামেয়ার সুনামধন্য মুহতামিম শায়খ মাও কমর উদ্দিন সাহেব ও ভারপ্রাপ্ত মুহতামিম মাও আব্দুল কাদির সাহেব।






