নবীগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য অভিযান পরিচালনা ও ৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড :-

মোঃ নাজমুল হক 

হবিগঞ্জ জেলার স্টাফ রিপোর্টার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় নবীগঞ্জ উপজেলার ৭ নং ইউ পি এর রাধানগর গ্রামে বিভিন্ন মাদকের আস্তানায় জনাব শেখ মহি উদ্দিন, ইও এন ও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় চারজন ব্যক্তিকে হাতে নাতে মাদক সেবনের , প্রস্তুতি ইত্যাদি সহ মাদকের আস্তানা থেকে আটক করা হয়।

তাঁদের কে বিভিন্ন মেয়াদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(খ)ও ৪২(১) ধারার অপরাধে ৩৬(১) অনুযায়ী (১. নিরঞ্জন সরকার- ০১ বছর বিনাশ্রম কারাদন্ড ও ১০০০০ টাকা অর্থ দন্ড- অনাদায়ে আরও ০১ মাস; ২. পারভেজ চৌধুরী- ০৬ মাস বিনাশ্রম কারাদন্ড ও ১০০০০ টাকা অর্থ দণ্ড- অনাদায়ে আরও ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড, ৩) হৃদয় মিয়া – ০১ মাস বিনাশ্রম কারাদন্ড, ৪) জয় চৌধুরী – ০১ মাস বিনাশ্রম কারাদন্ড) জেল ও জরিমানা দন্ড প্রদান করা হয়।

এছাড়া ০৭ নং ইউ পি এর বিভিন্ন বাজারে জুয়া খেলা, গাপ্পা খেলা ইত্যাদি বিষয়েও অভিযান পরিচালনা করা হয়। মাদক, জুয়া এর করাল আগ্রাসন রোধে উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর।

এই সংবাদটি 211 বার পঠিত হয়েছে