বিশেষ প্রতিনিধি-অনুসন্ধানমূলক জাতীয় পত্রিকা অগ্রযাত্রা’র সিলেট ব্যুরোর স্টাফ করেসপন্ডেন্ট আকবর হোসেনকে গোয়াইনঘাটে চাঁদাবাজ ও চোরাকারবারির বিষয়ে সংবাদ প্রকাশ করায় অস্ত্র মামলা দিয়ে ফাঁসিয়ে দেয়া এবং হত্যার হুমকি প্রদান করায় সিলেট রেঞ্জ ডিআইজি, সিলেট জেলা পুলিশ সুপার, ও গোয়াইনঘাট থানায় অভিযোগ পত্র দেয়া হয়েছে।
“জাফলংয়ে বেপরোয়া চাঁদাবাজীতে লিপ্ত আলীমউদ্দিন ; নিরব প্রশাসন” এই শিরোনামে অগ্রযাত্রা পত্রিকার ১৬৩ তম সংখ্যায় একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আকবরকে হুমকি দেয় অভিযুক্ত আলীমউদ্দিন, ও তার ছোট ভাই শাহজাহান, এবং আলিমউদ্দীনের চাঁদাবাজ চক্রের সেকেন্ড ইন কমান্ড নাজিমউদ্দীন।

হুমকি দাতাদের ছবি
এরই প্রেক্ষিতে সাংবাদিক আকবর সিলেট রেঞ্জ ডিআইজি,সিলেট জেলা পুলিশ সুপার, ও গোয়াইনঘাট থানায় তথ্য প্রমাণসহ অভিযোগ পত্র পেশ করেন। এবং অভিযুক্তদের বিচার দাবি করেন।
অভিযোগ পত্রটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলোঃ-আমি আকবর আহমেদ মুরাদ,পিতাঃ মৃত- মকবুল হোসেন, সাংঃ-জাফলং,গোয়াইনঘাট,সিলেট।আমি পেশায় একজন সংবাদকর্মী। অনুসন্ধানমূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা’র স্টাফ করেসপন্ডেন্ট পদে গোয়াইনঘাট উপজেলায় নিযুক্ত আছি। আমি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জাফলংয়ের পিয়াইন নদীতে চলমান প্রত্যেক নৌকা থেকে জোরপূর্বক অবৈধ চাঁদাবাজি এবং সীমান্তে চোরাচালানের ব্যাপক তথ্য, প্রমাণ,ও ভিডিও ক্লিপ সংগ্রহ করি। এবং আমার কর্মরত পত্রিকায় তা সংবাদ আকারে প্রকাশ করি। এরই জের ধরে উক্ত অপরাধ চক্রের মূলহোতা হত্যা,চোরাচালান,সন্ত্রাস সহ অসংখ্য মামলার আসামী ১/ আলিমউদ্দিন (৩৫), গং পিতাঃ ইনছান আলী, ২/ নাজিমউদ্দীন(৩২),পিতা- মান্নান মিয়া, ৩/ শাহজাহান(৩২),পিতাঃ ইনছান আলী, উভয়সাং-নয়াবস্তি, জাফলং, গোয়াইনঘাট,সিলেট আমাকে ও আমার পরিবারকে অনবরত হত্যার হুমকি এবং আমাকে ডিবি পুলিশের মাধ্যমে অস্ত্র কিংবা স্মাগলিং মামলায় ফাঁসিয়ে দেবার হুমকি দেয়। চক্রটির অপকর্মের তথ্য ফাঁস করায় ক্ষিপ্ত হয়ে বর্তমানে তারা আবারো আমাকে ঘায়েল করার পায়তারা করছে,এবং প্রকাশ্যে আমার পরিবারকে নানাবিধ হুমকি দিয়ে যাচ্ছে৷ যার অডিও কলরেকর্ডও সংরক্ষিত আছে আমার কাছে। এমতাবস্থায় প্রাণভয়ে আমি আমার এলাকায় এমনকি বসতবাড়িতে যেতে পারছি না। কারণ অভিযুক্ত আলিমউদ্দীন গং গোয়াইনঘাট এলাকার ত্রাস হিসেবে পরিচিত। এই এলাকায় তার বিশাল সন্ত্রাসী বাহিনী রয়েছে যাদের হাতে বিভিন্ন সময় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দেখা যায়। এলাকার অনেক নিরীহ মানুষ আলিমউদ্দিন গং এর সন্ত্রাসী বাহিনীর ভয়ে সর্বদা তটস্থ থাকে। আমিও তার অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে অসহায় হয়ে পড়েছি। এমতাবস্থায় আমার পরিবারেরও এলাকায় থাকাটা প্রবল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
আমার কর্মরত পত্রিকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ মোতাবেক আপনার কার্যালয়ে লিখিত অভিযোগটি পেশ করলাম।
অতএব,জনাবের নিকট আমার আকুল আবেদন এই যে উপরোল্লিখিত বিষয়টি তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা নিলে মহাশয়ের নিকট চির কৃতজ্ঞ থাকবো।
বিনীত নিবেদকঃ
আকবর আহমেদ মুরাদ
মোবাইলঃ ০১৭৩৫-৬৫৪৩৩০
বি:দ্র: অভিযোগ পত্রের সাথে তদন্তে সহায়ক তথ্য প্রমাণাদি সংযুক্ত করা হলো।






