মোঃ নাজমুল হক
হবিগঞ্জ জেলার স্টাফ রিপোর্টার
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৭ নং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের একটি গ্রামে একজন কিশোরীকে বিকাল সাড়ে ৩ টায় একলা পেয়ে ইভটিজিং তথা সম্ভ্রমহানির চেষ্টা করে। কিশোরীকে চিৎকারে এলাকাবাসী ও লোকজন দৌড়ে হাতেনাতে ধরে ফেলে এবং তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসারকে ফোন করেন। ইউ এন ও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শেখ মহি উদ্দিন ঘটনা স্থলে উপস্থিত হয়ে সকল ঘটনা সন্দেহাতীত ভাবে উদঘাটিত ও প্রমাণিত হওয়ায় সুলতান মিয়া (২৬), পিতা মৃত সালাম, সাং মধ্যসমেত কে মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারার অপরাধে ১০মাস ১০ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
প্রসিকিউশন ও আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন নবীগঞ্জ থানা পুলিশের চৌকস সদস্যবৃন্দ।






