মোঃ নাজমুল হক
হবিগঞ্জ জেলার স্টাফ রিপোর্টার
বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের ইজ্জতপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এক গাঁজাসেবীকে মুদির দোকান থেকে আনুমানিক ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
আটককৃত আইয়ুব আলী, পিতা মৃত আ: রহমান-কে মোবাইল কোর্টের মাধ্যমে গাঁজা সেবন, ব্যবহার ও প্রয়োগ করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডাদেশটি প্রদান করেন জনাব খৃষ্টফার হিমেল রিছিল, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাহুবল। এ সময় উপজেলা নির্বাহী অফিসার, বাহুবল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব স্নিগ্ধা তালুকদার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ-এর পরিদর্শক সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।






