মোঃ নাজমুল হক
হবিগঞ্জ জেলার স্টাফ রিপোর্টার
হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভায় প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে শেখ মহি উদ্দিন ইউ এন ও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নবীগঞ্জ কর্তৃক নবীগঞ্জ ডেন্টাল কেয়ারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযোগ ছিল যথাযথ ডেন্টাল সার্জন এর পরামর্শ না নিয়ে তিনি অভিযোগকারীর বড় অপারেশন করেন এতে তাঁর নতুন দুটি দাঁতসহ পুরো মাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং জীবন সংকটাপণ্নসহ অন্যান্য বিষয়।
এসময় অভিযুক্ত বিনা প্ররোচনায় দোষ স্বীকার করেন এবং ভবিষ্যতে এমন কার্য হবেনা মর্মে অঙ্গীকার করেন। সার্বিক বিষয় পর্যালোচনা শেষে জনাব চোধুরী মুস্তাফিজুর রহমান (৩৩), পিতা মৃত আতাউর রহমান, সাং পুরানগাঁও, নবীগঞ্জ কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী ০১ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০০০ টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়।
উক্ত মোবাইল কোর্ট এ সার্বিক স্বাস্থ্য বিষয়ক সহায়তা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডেন্টাল সার্জন জনাব আল আসিফ আবেদীন এবং আইনশৃঙ্খলা রক্ষা ও প্রসিকিউশন সহায়তা প্রদান করেন এস আই মৃদুল (নবীগঞ্জ থানা পুলিশ) ।






