মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের স্মরণে আলোচনা সভা করেছে আমরা মুক্তিযোদ্ধা সন্তান।
রোববার (২৮ মার্চ) আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস) সিলেট জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
আমুস সিলেট মহানগর কমিটির সভাপতি আব্দুল আহাদ বাবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলমের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন মহানগরের সিনিয়র সহ-সভাপতি গোলাম রহমান চৌধুরী রাজন।
সভায় প্রধান বক্তা ছিলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব, সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মতি চাঁন্দ, বিশেষ অতিথি ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা আওয়ামী লীগ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, সিলেট সিটি করপোরেনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র শাহজাহান আহমদ, ৫ নং টুলটিকর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস. এম আলী হোসেন ।
বক্তব্য রাখেন- মোঃ আতাউর রহমান সভাপতি আমরা মুক্তিযোদ্ধার সন্তান আমুস সিলেট জেলা কমিটি, ডাঃ আবুল বাশার জুয়েল সভাপতি আমরা মুক্তিযোদ্ধার সন্তান আমুস সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কমিটি, ফারুক উদ্দিন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, বদরুল ইসলাম সহ-সভাপতি ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ, আমেনা বেগম ১ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা সদস্যা।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সুমন বাপ্পী সাধারণ সম্পাদক আমুস সিলেট জেলা কমিটি, ইকবাল কবির শামীম সহ-সভাপতি আমুস সিলেট জেলা, হাবিবুর রহমান সাংগঠনিক সম্পাদক আমুস সিলেট জেলা, শাহ আলম সুরুক, সাংগঠনিক সম্পাদক জাতীয় শ্রমিকলীগ সিলেট জেলা, মোঃ মুহিবুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক আমুস সিলেট জেলা, মোঃ গুলজার হোসেন রিয়াজ প্রচার ও প্রকাশনা সম্পাদক সিলেট জেলা, মুস্তাক আহমদ অর্থ সম্পাদক আমুস সিলেট জেলা, আশিকুর রহমান আশিক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা, নুরুল ইসলাম মধু, সহ-সভাপতি আমুস সিলেট মহানগর, সিপন মাহমুদ চৌধুরী অর্থ সম্পাদক সিলেট মহানগর, নুরুল আমিন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সিলেট মহানগর, শামীম আহমদ সদস্য আমুস সিলেট জেলা, মাকছুদার রহমান বাবু, নাবিল আহমদ আমুস সিলেট জেলা, শরিফুল ইসলাম সুমন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা, সাইফুল ইসলাম, রাজু আহমদ, ওয়ালিদ মাহমুদ প্রমূখ।
বক্তারা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের কারণেই আজ আমরা স্বাধীন দেশে অবস্থান করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা। বর্তমানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা আজ উন্নয়নশীল দেশ গুলোর মধ্যে অন্যতম।
বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্য হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
সি/ ই-21






