পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামীকাল রোববার (২৮ মার্চ) সিলেটে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল। পাঁচ ম্যাচের এ সিরিজের সবক’টি খেলা অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
এদিকে, বাংলাদেশ ও সাউথ আফ্রিকা মহিলা দলের মধ্যকার এই সিরিজকে সামনে রেখে শনিবার (২৭ মার্চ) সিলেটে অনুষ্ঠিত হয়েছে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ক এক মতবিনিময় সভা।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সদর দপ্তরে অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দেশি ও বিদেশি খেলওয়াড়দের নিরাপত্তা জোরদারে দিক নির্দেশনা প্রদান করা হয়।
অপরদিকে, পাঁচ ম্যাচ সিরিজের সূচিও ইতোমধ্যে প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৪, ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল মাঠে গড়াবে ম্যাচগুলো। খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। তবে রাখা হয়নি দিবা-রাত্রির ম্যাচ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের ওয়ানডে খেলতে আজ বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং নারী ক্রিকেট দল। ৪ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারি প্রোটিয়া নারী ক্রিকেট দল। ১১ এপ্রিল চতুর্থ ম্যাচ খেলে ১২ এপ্রিল তৃতীয় দফায় কোভিড টেস্ট শেষে ১৩ এপ্রিল সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি গড়াবে। প্রতিটি ম্যাচই সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে শেষ হবে বিকেল সাড়ে ৪টায়।
সি/ ই-21






