লুৎফুর রহমান শাওনঃ
৩৭তম ওয়াল্ড চ্যাম্পিয়নশীপ সেপাক টাকরো খেলতে থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেছে বাংলাদেশ জাতীয় সেপাক টাকরো দল। সেপাক টাকরোর সবচেয়ে বড় আসর এটি। উক্ত চ্যাম্পিয়নশিপে ২৬ টি দেশ অংশগ্রহণ করবে। বাংলাদেশ জাতীয় সেপাক টাকরো দলের হয়ে খেলতে যাচ্ছেন ছাতকের জামিল আহমদ। তিনি ছাতক পৌরসভার ৪নং ওয়ার্ডের বাজনামহল গ্রামের কৃতি সন্তান। হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাংলাদেশ জাতীয় সেপাক টাকরো দলের হয়ে ৫ম সাউথ এশিয়ান সেপাক টাকরো খেলাতে নেপাল ও গিয়েছেন।






