সুনামগঞ্জের দোয়ারাবাজারে তাহেরীকে প্রতিহত করতে সোস্যাল মিডিয়ার সমালোচনার ঝড়!

নিজস্ব প্রতিবেদক:  আলোচিত  বক্তা, মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরী’র  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায়  মাহফিলকে কেন্দ্র করে সোস্যাল মিডিয়ার সমালোচনার ঝড় বইছে।

আগামীকাল ২৮ ফেব্রুয়ারি রবিবার  দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের খাইর গাও গ্রামে ওয়াজ করার কথা রয়েছে।

এ দিকে তাহেরীর এই ওয়াজ মাহফিলকে  প্রতিহত করতে স্যোসাল মিডিয়ার বিরূপ মন্তব্য করছেন অনেকেই। তাকে মাজার পূজারী ভন্ড, আধুনিক গানের শিল্পীসহ কুরুচিপূর্ণ ভাষায় তার প্রতি অনাস্থা প্রকাশ করছেন। কেউ কেউ মাহফিল প্রতিহত করতে প্রচারণা চালাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। আবার কেউ কেউ উক্ত মাহফিল বন্ধ করে দেয়ার হুংকার দিচ্ছেন।

তবে আয়োজক কমিটি তাহেরীকে নিয়ে ওয়াজ মাহফিল করতে বদ্ধপরিকর ।

এই সংবাদটি 396 বার পঠিত হয়েছে