বিশেষ প্রতিনিধিঃ
ছাতকে আর কে টপ এলিভেনের বিজয়ের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে আন্ধারীগাঁও ক্রিকেট প্রিমিয়ার লীগের ৫ম আসর। শনিবার ফাইনাল ম্যাচ শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলা পরিচালনা কমিটির সভাপতি ছালেক আহমদ। ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক জুয়েল আহমেদ ও ওমর আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবং উক্ত খেলার প্রথম পুরষ্কার দাতা রঞ্জন কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, আওয়ামী লীগ নেতা এম এ কাদির, ব্যবসায়ী জলাল উদ্দিন শান্ত, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা শাহাব উদ্দিন, স্থানীয় সৈয়দ আলী, ছৈল মিয়া, হাজী নূরুল হক, কলিম উদ্দিন, জাবেদ আহমদ তালুকদার, লায়েক আহমদ, আব্দুল মজিদ, ছাতক উপজেলা জুনিয়র ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি তানিম আহমদ তামিম, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রুমন প্রমুখ। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে আর কে টপ এলিভেন এবং কিংস ইউনাইটেড। কিংস ইউনাইটেডকে হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে আর কে টপ এলিভেন ক্রিকেট টিম।






