মেহেদি উওর ছাতক প্রতিনিধিঃ
ছাতক উপজেলাধীন ১নং ইসলামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পূর্ব রহমতপুর গ্রামের রাস্তায় মাটি ভরাটের কাজ শুরু করেন এলাকাবাসী।
এলাকাবাসীরা জানান, ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পুর্ব রহমতপুর গ্রামের রাস্তায় মাটি ভরাট না থাকায় কৃষি জমির সাথে মিশে যায়। এ জন্য বিভিন্ন সময় চেয়ারম্যান ও মেম্বারদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করে কোনো ফলাফল না আসায় হাসাইন রাঃ ইসলামি যুব সমাজ কল্যাণ সংস্থা ও এলাকাবাসীরা স্বেচ্ছাশ্রমে মাটির ভরাটের উদ্যোগ নেয়া হয় । পুর্ব রহমতপুর এর সকল যুবক ও মুরব্বীগণ ঐক্যবদ্ধ হয়ে প্রায় দুই কিলোমিটার রাস্তার মাঠি ভরাটের কাজ এর টার্গেট নেন বলে জানান এলাকাবাসী।
এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড এর সম্বব্য মেম্বার পদপ্রার্থী আব্দুর রাজ্জাক, গ্রামের বিশিষ্ট মুরব্বি জনাব নূরউদ্দিন সাহেব,আব্দুল কদ্দুস সাহেব, কমরু মিয়া,রইছ আলী, রাশিদ আলী,কমরু মিয়া, সংস্থার সভাপতি জাকির হোসেন,কাওসার আহমেদ, আওলাদ মিয়া,মঈন উদ্দিন, প্রমুখ।






